বুধবার, ২৪ জুলাই ২০১৯ প্রিন্ট ১৪৫৮ বার পঠিত
সম্প্রতি Bangladesh insurance Association and Helvetas Swiss Intercooperation Bangladesh-এর যৌথ উদ্যোগে বাংলাদেশ কৃষি বীমার ভবিষ্যৎ শীর্ষক একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।
গোলটেবিল অনুষ্ঠানে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন প্রারম্ভিক বক্তব্য রাখছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী। আরও উপস্থিত ছিলেন আইডিআরএর সদস্য গকুল চাঁদ দাস, বিআইএর ভাইস-প্রেসিডেন্ট একেএম মনিরুল হক, নির্বাহী কমিটির সদস্য পি.কে. রায় এফসিএ, ইমাম শাহীন এবং সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।
এছাড়াও Helvetas Swiss Intercooperation Bangladesh-এর কর্মকর্তাসহ অন্যান্য এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই বাংলাদেশের কৃষি বীমার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ জুলাই ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com