|

Advertisement
×

বাংলাদেশ তাকাফুল ফোরামের সভা অনুষ্ঠিত

রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট   ৬৫৪ বার পঠিত

বাংলাদেশ তাকাফুল ফোরামের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ তাকাফুল ফোরাম (বিটিএফ) এর উদ্যোগে এক মতবিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ তাকাফুল ফোরামের আহ্বায়ক কমিটির আহ্বায়ক, বাংলাদেশের ইসলামী বীমা জগতের অন্যতম ব্যক্তিত্ব, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইসলামী বীমা তাকাফুল ডিভিশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট লেখক ও গবেষক ড. আ.ই. ম. নেছার উদ্দিন।

সভা পরিচালনা করেন বিটিএফের আহবায়ক কমিটির সদস্য সচিব বিশিষ্ট ইসলামী বীমা ব্যক্তিত্ব মো. আশরাফুজ্জামান আমজাদ, ডিএমডি, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। অনুষ্ঠানে আহবায়ক কমিটির অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আইএফএ কনসালটেন্সির ফাউন্ডার ডিরেক্টর ও বিভিন্ন ব্যাংক-বীমা কোম্পানির শরী’আহ কনসালট্যান্ট এবং (CSAA(AAOIFI), মুফতি আব্দুল্লাহ মাসুম।

মাওলানা হিফজুর রহমান, ডিএমডি, পদ্মা ইসলামী লাইফ, মো. হারুনুর রশিদ ফারুকী, ডিএমডি অ্যান্ড হেড অব তাকাফুল প্রজেক্ট, বেঙ্গল ইসলামি লাইফ, জসিমউদদীন প্রধান, ডিএমডি, প্রগ্রেসিভ লাইফ, ইসমাঈল হোসেন, এএমডি, প্রগ্রেসিভ লাইফ।

এছাড়াও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির মো. সালাহউদ্দীন, সদস্য সচিব, শরী’আহ কাউন্সিল, মার্কেন্টাইল ইসলামী লাইফ, মো. আব্দুর রহিম, ইভিপি, ফারইস্ট ইসলামী লাইফ ও তাছলিমা আক্তার, এইডি, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সভায় বাংলাদেশ তাকাফুল ফোরাম (বিটিএফ)-এর লোগো ও ব্রুশিয়ার মোড়ক উন্মোচন করা হয় এবং আসন্ন রমাদানে সুবৃহৎ পরিসরে ঢাকায় তাকাফুল সেমিনার আয়োজন ও ফোরামের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৪৯ অপরাহ্ণ | রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com