|

Advertisement
×

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন রফিকুল ইসলাম

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০   প্রিন্ট   ৫৯৮ বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন রফিকুল ইসলাম

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলামকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেয়া হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকের এক অফিস নির্দেশে তাকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেয়া হয়।

রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর এবং পরবর্তীতে অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর অর্জন করেন। এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার ইন ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) সম্পন্ন করেন।

১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করে প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনে দায়িত্ব পালন করেন তিনি।

পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৯ সালে বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড (গোল্ড মেডেল) লাভ করেন।

এছাড়া পেশাগত দায়িত্বের অংশ হিসেবে দাফতরিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়ামে যোগদানের উদ্দেশে তিনি ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, হংকং, তুরস্ক, বেলজিয়াম, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, কানাডাসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। রফিকুল ইসলাম নরসিংদী জেলার মনোহরদী থানার খিদিরপুর গ্রামের সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ০২:৩৩ অপরাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com