|

Advertisement
×

বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি আইডিআরএ’র নির্বাহী পরিচালক ড. নাজনিন কাউসার

শনিবার, ২৭ জুলাই ২০২৪   প্রিন্ট   ২৪৪ বার পঠিত

বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি আইডিআরএ’র নির্বাহী পরিচালক ড. নাজনিন কাউসার

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর নির্বাহী পরিচালক পদ থেকে সরকারের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরীকে বদলি করে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় গত বৃহস্পতিবার (২৫ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। উপসচিব মো. আলমগীর কবির এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

ড. নাজনীন কাউসার চৌধুরী বিসিএস প্রশাসন ক্যাডারের পঞ্চদশ ব্যাচের কর্মকর্তা। সর্বশেষ তিনি আইডিআরএ’র নির্বাহী পরিচালক হিসেবে প্রশাসন অনুবিভাগে কর্মরত ছিলেন। বিভিন্ন সময়ে প্রশাসনের মাঠ পর্যায়ে ও কেন্দ্রীয় পর্যায়ে কাজ করার পাশাপাশি কূটনীতিবিদ হিসেবে ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসের অর্থনৈতিক উইং এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকারী ড. নাজনীন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) থেকে অর্থনীতিতে ৩টি উচ্চতর ডিগ্রি (গ্র্যাজুয়েট ডিপ্লোমা, এমএস ও পিএইচডি) সম্পন্ন করেন এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি (গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও এমএস)’তে ‘হাই ডিসটিংকশন’ অর্জন করেন। এ বিষয়ে দৈনিক ব্যাংক বীমা অর্থনীতির পক্ষ থেকে ড. নাজনিন কাউসারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি সত্য। গত বৃহস্পতিবার (২৫ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Facebook Comments Box
বিষয় :
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:২৯ অপরাহ্ণ | শনিবার, ২৭ জুলাই ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com