মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বিআইএ’র মতবিনিময় সভা ৪ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ৩০৮ বার পঠিত

বিআইএ’র মতবিনিময় সভা ৪ সেপ্টেম্বর

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) নন-লাইফ বীমা খাতের চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় করণীয় সম্পর্কে এক মতবিনিময় সভার আয়োজন করেছে।

আগামী ৪ সেপ্টেম্বর (বুধবার) বেলা সাড়ে ১১টায় অ্যাসোসিয়েশনের কনফারেন্স রুমে (হোসেন টাওয়ার, লেভেল-৯, বক্স কালভার্ট রোড, ১১৬, নয়া পল্টন, ঢাকা-১০০০) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ-এর প্রেসিডেন্ট মাহবুবুর রহমান। সভায় যথাসময়ে উপস্থিত হয়ে মূল্যবান মতামত প্রদানের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, বিশেষ কারণে কোম্পানির চেয়ারম্যান সভায় উপস্থিত থাকতে অপারগ হলে সেক্ষেত্রে কোম্পানির পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান অথবা ১ (এক) জন পরিচালককে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিআইএ।

সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রথম ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল)। তিনি বর্তমানে বিআইএ-এর সংঘবিধি অনুযায়ী প্রেসিডেন্ট-এর দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box
×

Posted ০৯:১২ অপরাহ্ণ | রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com