|

Advertisement
×

বিআইএ’র সঙ্গে আইডিআরএ’র মতবিনিময়

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট   ৪৩৫ বার পঠিত

বিআইএ’র সঙ্গে আইডিআরএ’র মতবিনিময়

দেশের বীমা কোম্পানিগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সাথে মতবিনিময় করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

সোমবার (২৩ ডিসেম্বর) কর্তৃপক্ষের সভা কক্ষে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান ড. এম আসলাম আলম।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত সদস্য মো. ফজলুল হক (প্রশাসন), মোহাম্মদ আবু বকর সিদ্দিক (নন-লাইফ) ও মো. আপেল মাহমুদ (লাইফ) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া বিআইএ’র প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল), ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বীমা খাতের বিভিন্ন সমস্যার সমাধানসহ এ খাতের উন্নয়নে নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৯:৫৫ অপরাহ্ণ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com