নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট ২৯৬ বার পঠিত
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)’র ২০২৪-২০২৫ কার্যকালের জন্য সভাপতি ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রুপালী হক চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, বার্জার পেইন্টস্ বাংলাদেশ লি. এবং সৈয়দ এম. আলতাফ হোসাইন, পরিচালক, প্রগতি লাইফ ইন্সুরেন্স লি.।
বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ এর সাথে সামঞ্জস্যপূর্ণ বিএপিএলসি নির্বাচন বিধিমালা ও তফসিল অনুসারে নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে সম্প্রতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন-মোহাম্মদ ইউনুস, চেয়ারম্যান, শাহ্জালাল ইসলামি ব্যাংক পিএলসি, মঞ্জুরুল ইসলাম, চেয়ারম্যান, ইস্টার্ণ হাউজিং লি., আবদুল্লাহ আল মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক, হামিদ ফেব্রিক্স লি., গোলাম রব্বানী চৌধুরী, পরিচালক, বারাকা পাওয়ার লি., সৈয়দ ফরহাদ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, আমরা নেটওয়ার্কস্ লি., মো. কায়ছার হামিদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ফাইন্যান্স লি., কাজী ইনাম আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, জেমিনি সি ফুড লি., মঞ্জুর কাদির শাফি, ব্যবস্থাপনা পরিচালক, বারাকা পতেঙ্গা পাওয়ার লি., শাহরিয়ার আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, এপেক্স ফুডস্ লি., আদিব হোসেন বাবুল, পরিচালক, ন্যাশনাল ফিড মিল লি., জিয়াদ রহমান, পরিচালক, ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লি., মো. আপেল মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লি., তাজওয়ার মুহাম্মদ আউয়াল, পরিচালক, প্রগতি ইন্স্যুরেন্স লি., মো. আব্দুল্লাহ আল মামুন, কোম্পানি সেক্রেটারি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, মো. শরিফ হাসান, পরিচালক-রেগুলেটরি অ্যাফেয়ার্স এবং কোম্পানি সেক্রেটারি, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি, মো. নুর হোসেন খান, ডেপুটি জেনারেল ম্যানেজার, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউশন কোং লি., মো. আমিনুর রহমান, কোম্পানি সেক্রেটারি, রংপুর ফাউন্ড্রি লি., মো. মনির হোসেন, কোম্পানি সেক্রেটারি, ডেফোডিল কম্পিউটারস্ লি., এসকে. মো. শরফরাজ হোসেন, কোম্পানি সেক্রেটারি, পিপলস্ ইন্সুরেন্স কোং লি. ।
বিএপিএলসি শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর একটি শীর্ষ সংগঠন।
Posted ০২:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com