বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বিএমবিএ’র সভাপতি মাজেদা, মহাসচিব নজরুল

রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ৩৪১ বার পঠিত

বিএমবিএ’র সভাপতি মাজেদা, মহাসচিব নজরুল

দেশের পুঁজিবাজারের সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠ বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী ও মহাব্যবস্থাপক মাজেদা খাতুন। মহাসচিব নির্বাচিত হয়েছেন সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ নজরুল ইসলাম। তারা দুই বছর মেয়াদে (২০২৪-২০২৫) দায়িত্ব পালন করবেন।

শনিবার (২৩ ডিসেম্বর) বিএমবিএ’র কার্যনির্বাহী কমিটির নির্বাচন হয়। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এ হাফিজ নতুন কমিটি ঘোষণা করেন।

বিএমবিএ’র নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিএমএসএল ইনভেস্টমেন্টের এমডি ও সিইও মো. রিয়াদ মতিন। সহ-সভাপতি হিসেবে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক মো. ওবায়দুর রহমান ও কোষাধ্যক্ষ হিসেবে ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম নির্বাচিত হয়েছেন।

সদস্য নির্বাচিত হয়েছেন ইম্পেরিয়াল ক্যাপিটালের মাহবুব এইচ মজুমদার, নর্থ স্টার ইনভেস্টমেন্টের মীর মাহফুজুর রহমান, সিএপিএম অ্যাডভাইজরির আসাদ মোর্শেদ, লংকাবাংলা ইনভেস্টমেন্টের ইফতেখার আলম, বিডি ফাইন্যান্স ক্যাপিটালের সুমিত পোদ্দার এবং ব্যানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের খালিদ সাইফুল্লাহ।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে বিএমবিএর তালিকাভুক্ত ৬৫ সদস্যের মধ্যে ৫৪ জন ভোট দেন। তাদের ভোটে ১১ পদে নির্বাচিত সদস্যদের নিয়ে বিএমবিএ’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box

Posted ০৩:৩০ অপরাহ্ণ | রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com