শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বিও হিসাব কমেছে ২ লাখের বেশি

বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০   প্রিন্ট   ৫০৭ বার পঠিত

বিও হিসাব কমেছে ২ লাখের বেশি

২০১৯ সালে বেশিরভাগ সময়ে মন্দাবস্থায় পার করেছে দেশের পুঁজিবাজার। এই সময়ে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলার প্রবণতাও কমেছে। বিদায়ী বছর ২ লাখের বেশি বিনিয়োগকারী পুঁজিবাজার ছেড়েছেন। সেন্ট্রাল ডিপজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০১৮ সালের শেষ কার্যদিবস পুঁজিবাজারে বিনিয়োগকারী ছিল ২৭ লাখ ৭৮ হাজার ৭৯৭ জন। ঠিক এক বছর পর অর্থাৎ ২০১৯ সালের শেষ কার্যদিবস পুঁজিবাজারে বিনিয়োগকারী দাঁড়িয়েছে ২৫ লাখ ৭৮ হাজার ৩০১ জনে। অর্থাৎ বছরের ব্যবধানে বাজারে নতুন করে বিনিয়োগকারী কমেছে ২ লাখ ৪৯৬ জন।

২৫ লাখ ৭৮ হাজার ৩০১ জন বিনিয়োগকারীর মধ্যে পুরুষ রয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ১৮৭ জন। ২০১৮ সালের শেষ দিন পুরুষ বিনিয়োগকারী ছিল ২০ লাখ ২৭ হাজার ৫ জন জন। অর্থাৎ বছরের ব্যবধানে পুরুষ বিনিয়োগকারী কমেছে ১ লাখ ৪৭ হাজার ৮১৮ জন।

একই সময়ে নারী বিনিয়োগকারী ৫৩ হাজার ২৪৮ জন কমেছে। ২০১৮ সালের শেষ কার্যদিবস নারী বিনিয়োগকারী ছিল ৭ লাখ ৩৯ হাজার ২১২ জন। আর ২০১৯ সালের শেষ কার্যদিবস নারী বিনিয়োগকারী দাঁড়িয়েছে ৬ লাখ ৮৫ হাজার ৯৬৪ জনে।

২০১৯ সালের শেষ কার্যদিবস কোম্পানি বিনিয়োগকারী দাঁড়িয়েছে ১৩ হাজার ১৫০ জন। ২০১৮ সালের শেষ কার্যদিবস কোম্পানি বিনিয়োগকারী ছিল ১২ হাজার ৫৮০টিতে। অর্থাৎ এক বছরে কোম্পানি বিনিয়োগকারী বেড়েছে ৫৭০টি।

২০১৮ সালের শেষ কার্যদিবস দেশি বিনিয়োগকারী ছিল ২৬ লাখ ২ হাজার ৫৫২ জন। ২০১৯ সালের শেষ কার্যদিবস দেশি বিনিয়োগকারী দাঁড়িয়েছে ২৪ লাখ ১৯ হাজার ৬২৮ জনে। এক বছরে দেশি বিনিয়োগকারী কমেছে ১ লাখ ৮২ লাখ ৯২৪ জন।

একই সময়ে বিদেশী বিনিয়োগকারী কমেছে ১৮ হাজার ১৪২ জনে। ২০১৮ সালে বিদেশী বিনিয়োগকারী ছিল ১ লাখ ৬৩ হাজার ৬৬৫ জন। ২০১৯ সালের শেষ কার্যদিবস বিদেশী বিনিয়োগকারী দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫২৩ জনে।

Facebook Comments Box

Posted ১২:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com