নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২২ জুন ২০২৫ প্রিন্ট ৪৫৩ বার পঠিত
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি. (বিজিআইসি)’র ৪০তম বার্ষিক সাধারণ সভা গতকাল ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তওহিদ সামাদ। সভার শুরুতে শেয়ারহোল্ডারসহ সকলের উপস্থিতে কোম্পানির প্রতিষ্ঠাতা এম এ সামাদসহ বিজিআইসি পরিবারের প্রয়াত অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যের মধ্যে কোম্পানির পাবলিক পরিচালক মো. শাকিল রিজভী, মনোনীত পরিচালক মোহাম্মদ মনজুর মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট পরিচালক নাসির উদ্দিন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি সাইফুদ্দিন আহমেদ। সভায় অন্যান্য এজেন্ডার সঙ্গে ১০% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।
Posted ০৫:১০ অপরাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন