|

Advertisement
×

বিদেশি জীবন বীমা কোম্পানির প্রধান কার্যালয়ের ব্যয়সীমা নির্ধারণে বিধিমালা সংশোধনের প্রস্তাব

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫   প্রিন্ট   ৩৮৬ বার পঠিত

বিদেশি জীবন বীমা কোম্পানির প্রধান কার্যালয়ের ব্যয়সীমা নির্ধারণে বিধিমালা সংশোধনের প্রস্তাব

দেশে ব্যবসা পরিচালনাকারী জীবন বীমা খাতের বিদেশি কোম্পানিসমূহের প্রধান কার্যালয়ের ব্যয় নির্ধারণে ‘লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণী বিধিমালা, ২০২০ ’ এর সংশোন করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

সংশোধনী প্রস্তাবে আগামী ৭ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ এবং জনসাধারণকে এ বিষয়ে মতামত পাঠাতে বলা হয়েছে। সোমবার (১৮ জুন) আইডিআরএ’র পরিচালক (আইন) মোহা. আবদুল মজিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বিআইএ, বিআইএফ এবং ইন্স্যুরেন্স একাডেমিসহ মেটলাইফ বাংলাদেশ এবং লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন (এলআইসি) অব বাংলাদেশ লিমিটেডকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, বীমা আইন, ২০১০ এর ধারা ৬২ এ প্রদত্ত ‘ব্যবস্থাপনা ব্যয়’ এর ব্যাখ্যা অংশের (গ) এ বর্ণিত বীমাকারীর মূল ব্যবসাস্থল বাংলাদেশের বাহিরে থাকলে বীমাকারী প্রধান কার্যালয়ের ব্যয়ের যথাযথ অংশ নির্ধারণ করার উল্লেখ আছে। বিধিমালায় এ সংক্রান্ত বিধান না থাকায় বিষয়টি নিরসনের লক্ষ্যে একটি সংশোধনী প্রস্তাব তৈরি করা হয়েছে। সংশোধিত খসড়া প্রস্তাবে আগামী ৭ জুলাই ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ ও জনসাধারণের মতামত আহ্বান করা হয়েছে।

সংশোধিত খসড়া প্রস্তাবে বলা হয়েছে,  প্রধান কার্যালয়ের ব্যয়ের সীমা।- বীমাকারীর মূল ব্যবসাস্থল বাংলাদেশের বাহিরে থাকিলে সেক্ষেত্রে প্রধান কার্যালয়ের ব্যয় বীমাকারীর লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় সংশ্লিষ্ট বৎসরের নীট প্রিমিয়াম আয়ের সর্বোচ্চ ৩% (তিন শতাংশ) পর্যন্ত করা যাইবে। তবে শর্ত থাকে যে, প্রধান কার্যালয়ের এ ব্যয়ের সীমা বিধি ৩ এ নির্ধারিত ব্যয় সীমার অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হইবে এবং তাহা কোন অবস্থাতেই বিধি ৩ এ বর্ণিত সীমার অতিরিক্ত হিসেবে গণ্য হইবে না। আরও শর্ত থাকে যে, এ বিধিতে নির্ধারিত প্রধান কার্যালয়ের ব্যয় বিদেশে প্রেরণের পূর্বে ব্যয়ের যৌক্তিকতাসহ পূর্ণাঙ্গ বিবরণী দাখিলপূর্বক কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করিতে হইবে।”

 

Facebook Comments Box
বিষয় :
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com