Ad
x

বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স

শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ১০০৩ বার পঠিত

বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স

বিদায়ী সপ্তাহজুড়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে চাহিদার শীর্ষে ছিল গ্লোবাল ইন্স্যুরেন্স। ফলে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই কোম্পানিটির শেয়ার মূল্যে বড় ধরনের উত্থান ঘটেছে।

শেয়ারমূল্য বড় ধরনের উত্থান হওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করতে রাজি হননি। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ২৮ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে তিন কোটি ২৫ লাখ টাকা।

এদিকে কোম্পানিটির শেয়ার দাম সপ্তাহজুড়ে বেড়েছে ৩২ দশমিক ২৪ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে পাঁচ টাকা ৯০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৪ টাকা ২০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ১৮ টাকা ৩০ পয়সা।

গ্লোবাল ইন্স্যুরেন্সের পর গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল সোনার বাংলা ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৫ দশমিক ২০ শতাংশ। এরপরই রয়েছে ফরচুন সুজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৪ দশমিক ৬৮ শতাংশ।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা নূরানী ডাইংয়ের ২০ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১৭ দশমিক ২৬ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালের ১৭ দশমিক ১২ শতাংশ, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ১৬ দশমিক ৮৯ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৬ দশমিক ৮২ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৫ দশমিক ৪৭ শতাংশ এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১৫ দশমিক ২৮ শতাংশ দাম বেড়েছে।

Facebook Comments Box

Posted ০২:৩১ অপরাহ্ণ | শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com