সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স

শনিবার, ১৫ জুন ২০১৯   প্রিন্ট   ৬১১ বার পঠিত

বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স

গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে চাহিদার শীর্ষে ছিল গ্লোবাল ইন্স্যুরেন্স। ফলে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ কোম্পানির শেয়ার মূল্যে বড় ধরনের উত্থান হয়।

এ জন্য বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দেন। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ৩১ কোটি ৮১ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয় ৬ কোটি ৩৬ লাখ টাকা।

এদিকে কোম্পানিটির শেয়ার দাম সপ্তাহজুড়ে বেড়েছে ৩১ দশমিক ৩১ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৬ টাকা ৭০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৮ টাকা ১০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ২১ টাকা ৪০ পয়সা।

গ্লোবাল ইন্স্যুরেন্সের পর গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল পিপলস ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে এই কোম্পানির শেয়ার দাম বেড়েছে ২৩ দশমিক ৪৭ শতাংশ। এর পরেই রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২০ দশমিক ৮৭ শতাংশ।

এ ছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা- সাফকো স্পিনিংয়ের ২০ দশমিক ৩৭ শতাংশ, সোনালী আঁশের ২০ দশমিক ২০ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১৮ দশমিক ৭৫ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ১৮ শতাংশ, নর্দান জেনারেল ইন্স্যুরেন্সের ১৭ দশমিক ৭৩ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ১৭ দশমিক ১৯ শতাংশ এবং বাংলাদেশ ল্যাম্পের ১৬ দশমিক ৬৯ শতাংশ দাম বেড়েছে।

Facebook Comments Box

Posted ০২:৫৬ অপরাহ্ণ | শনিবার, ১৫ জুন ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com