বিবিএনিউজ.নেট
শুক্রবার, ১৪ আগস্ট ২০২০ প্রিন্ট ৪৬৪ বার পঠিত
আইনত বিবাহ বিচ্ছেদ হয়েছে ভারতীয় অভিনেতা রণবীর শোরে ও অভিনেত্রী কঙ্কনা সেন শর্মার। গত ৫ বছর আলাদা থাকার পর অবশেষে তাদের বিচ্ছেদ ঘটলো বলে জানিয়েছেন কঙ্কনার আইনজীবী অমরুতা পাঠক।
তিনি ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে কঙ্কনা সেন শর্মা ও রণবীর শোরে আইনত আলাদা হয়েছেন।
২০১০ সালে রণবীর শোরের সঙ্গে অভিনেত্রী ও পরিচালক কঙ্কনা সেন শর্মার বিয়ে হয়। ২০১৩ সালে থেকে তাদের ব্যক্তিগত জীবনে সমস্যার কথা প্রকাশ্যে আসে। যদিও বিভিন্ন ওঠাপড়া, সমস্যার মধ্যেও তারা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে ২০১৫ সালে একে অপরের থেকে আলাদা থাকা শুরু করেন তারা।
তারপরও বিয়ে টিকিয়ে রাখতে এই দম্পতি কাউন্সেলিং করান বলে জানা গেছে। অবশেষে এ বছরের ফেব্রুয়ারিতে আইনত বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন তারা। বর্তমানে তাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। কঙ্গনা ও রণবীর শোরের একটি ছেলে সন্তানও রয়েছে। কঙ্কনা ও রণবীর একসঙ্গে ‘ট্রাফিক সিগন্যাল’, ‘মিক্সড ডাবলস’ ও ‘আজা নাচলে’ চলচ্চিতে অভিনয় করেছেন।
Posted ১১:২৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com