|

Advertisement
×

বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন আইডিআরএ’র নতুন সদস্য

সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪   প্রিন্ট   ৩৮৯ বার পঠিত

বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন আইডিআরএ’র নতুন সদস্য

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন অবসরোত্তর ছুটি ভোগরত সরকারের অতিরিক্ত সচিব বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন এনডিসি।

যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য এই নিয়োগ দেয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন-২০১০ এর ধারা-৫ এর উপধারা-২ অনুযায়ী এই নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অবসরোত্তর ছুটির অবশিষ্টাংশ বাতিল এবং অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) পদে তাকে নিয়োগ দেয়া হয়েছে। তার পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য শর্তাদি সরকারের সাথে সম্পাদিত চুক্তির মাধ্যমে স্থিরীকৃত হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Facebook Comments Box
বিষয় :

Posted ০২:৫৯ অপরাহ্ণ | সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com