Ad
x

বিসিকের নতুন চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান

বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৩৯৮ বার পঠিত

বিসিকের নতুন চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান

ছবি: সংগৃহীত

সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে (বিসিক) চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মুহ. মাহবুবর রহমান।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) তিনি এই দায়িত্ব নিয়েছেন। এরপর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। বুধবার (৮ ডিসেম্বর) বিসিকের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে বিসিক।

মুহ. মাহবুবর রহমান বিসিএস (প্রশাসন) ক্যাডারের একাদশ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বিসিকে যোগদানের আগে তিনি সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সচিব, মাগুরার জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারসহ মাঠ পর্যায়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

এস/

Facebook Comments Box

Posted ০৬:০৯ অপরাহ্ণ | বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com