বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বিআইএফ’র প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বি এম ইউসুফ আলীকে ফুলেল শুভেচ্ছা

বুধবার, ১২ মার্চ ২০২৫   প্রিন্ট   ৪৩৮ বার পঠিত

বিআইএফ’র প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বি এম ইউসুফ আলীকে ফুলেল শুভেচ্ছা

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী ২০২৫-২০২৬ সালের জন্য পুনরায় বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। তার এই অর্জনে কোম্পানির বরিশাল অঞ্চলের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

বুধবার ( ১২ মার্চ ) বরিশালে কোম্পানির নিজস্ব ভবনে বরিশাল অঞ্চলের উন্নয়ন কর্মকর্তা কর্মচারীদের পক্ষে আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক ও বিভাগীয় সমন্বয়কারী মাসুদ রানা মাসুম ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, পপুলার ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক, জনপ্রিয় একক বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক সৈয়দ জাহাঙ্গীর হোসেন আয়নাল।

এ ছাড়াও উপস্থিত ছিলেন আল আমিন একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আতিকুর রহমান, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ মিজানুর রহমান, জিএম আমজাদুল হক টুলু, পপুলার ডিপিএস প্রকল্পের সিনিয়র জিএম সোয়েব আহমেদ দেওয়ান, একক বীমা প্রকল্পের সিনিয়র জি এম মোঃ তানভীর আল নাহিম, জনপ্রিয় বীমা প্রকল্পের ইনচার্জ নাজমুল হোসেন, ইসলামী ডিপিএস প্রকল্পের জি এম (উন্নয়ন) শহিদুল ইসলাম, আল আমিন বীমা প্রকল্পের ডিজিএম মাসুদ হাসান প্রমুখ।
বি এম ইউসুফ আলী এর সুযোগ্য নেতৃত্বে দেশের ইন্সুরেন্স খাত আরও অগ্রসর হবে বলে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বরিশাল অঞ্চলের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা আশাবাদ ব্যক্ত করেছেন।

 

Facebook Comments Box

Posted ০৮:২৪ অপরাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com