অনলাইন ডেস্ক
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ প্রিন্ট ৩৫০ বার পঠিত
বীমা আইন ২০১০-এর সংশোধনীর খসড়ায় স্টেকহোল্ডারদের মতামত নিতে পরামর্শ সভা ডেকেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামী ২৩ নভেম্বর রোববার বিকেল ৩ টায় কর্তৃপক্ষের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সোমবার (১৭ নভেম্বর) আইডিআরএর পরিচালক (আইন) মোহাঃ আব্দুল মজিদ স্বাক্ষরিত একটি নোটিশে এ সভার কথা জানানো হয়। এর আগে গত ৬ নভেম্বর স্টেকহোল্ডারদের নিয়ে ডাকা এই সভা হঠাৎ করেই স্থগিত করে আইডিআরএ।
সভায় অংশগ্রহণের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, জীবন বীমা ও সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক , বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রতিনিধি, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ও চার্টার্ড সেক্রেটারিজ সংগঠনসহ ২২ টি প্রতিষ্ঠান, সংগঠন ও সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের এ চিঠি পাঠানো হয়েছে।
এরমধ্যে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সদ্য সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ পাভেল, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান, বাণিজ্য অনুষদের ডীনসহ বীমা খাতের গবেষক এবং একাধিক বিশেষজ্ঞকেও স্টেকহোল্ডার পরামর্শ সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।
অংশীজনদের কাছে পাঠানো চিঠির সঙ্গে বীমা আইন ২০১০ এর সংশোধনী প্রস্তাবের একটি পরিমার্জিত খসড়াও পাঠানো হয়েছে।
Posted ০৮:৩০ অপরাহ্ণ | সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com