বিবিএ নিউজ.নেট
সোমবার, ২৪ জানুয়ারি ২০২২ প্রিন্ট ৩৮২ বার পঠিত
দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির বিগত ৬ বছরের ১৩ ধরণের তথ্য চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আগামী ২৭ জানুয়ারির মধ্যে এসব তথ্য কর্তৃপক্ষের নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে। সোমবার (২৩ জানুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি বীমা কোম্পানিগুলোকে পাঠিয়েছে আইডিআরএ।
নির্ধারিত ছকে লাইফ বীমা কোম্পানিগুলোর যেসব তথ্য দিতে হবে সেগুলো হলো-নেট প্রিমিয়াম, উত্থাপিত দাবি, পরিশোধিত দাবি, মোট ব্যবস্থাপনা ব্যয়, অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়, অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়, লাইফ ফান্ড, মোট সম্পদ, মোট বিনিয়োগ, চলতি সম্পদ, চলতি দায়, ইস্যুকৃত পলিসির সংখ্যা এবং প্রস্তাবিত লভ্যাংশের হার।
নন-লাইফ বীমা কোম্পানিগুলোর যেসব নির্বাচিত তথ্য দিতে হবে সেগুলো হলো-নেট প্রিমিয়াম, উত্থাপিত দাবি, পরিশোধিত দাবি, মোট ব্যবস্থাপনা ব্যয়, অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়, অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়, মোট সম্পদ, মোট বিনিয়োগ, চলতি সম্পদ, চলতি দায়, ইস্যুকৃত পলিসির সংখ্যা এবং ইপিএস (আর্নিং পার শেয়ার) ।
Posted ০৬:১৫ অপরাহ্ণ | সোমবার, ২৪ জানুয়ারি ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন