বুধবার ৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বীমা কোম্পানির চেয়ারম্যান-সিইওদের সঙ্গে মতবিনিময়ে বসছে বিআইএ

সোমবার, ০৩ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ৫৮৯ বার পঠিত

বীমা কোম্পানির চেয়ারম্যান-সিইওদের সঙ্গে মতবিনিময়ে বসছে বিআইএ

দেশের বীমা খাতের বর্তমান অবস্থা, চলমান সমস্যা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বীমা কোম্পানির চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সঙ্গে মতবিনিময়ে বসছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।
আগামী ৫ নভেম্বর, বুধবার, সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন বিআইএ’র সভাপতি সাঈদ আহমেদ। এতে দেশের সব বীমা কোম্পানির চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বিআইএ সূত্রে জানা গেছে, বীমা খাতের দীর্ঘদিনের নীতিগত জটিলতা, বীমা আইন-বিধির বাস্তবায়নসংক্রান্ত চ্যালেঞ্জ এবং চলমান প্রশাসনিক প্রতিবন্ধকতা নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হবে।
সভায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রস্তাবিত বীমা আইন ২০১০-এর সংশোধনী এবং এর প্রভাব নিয়েও মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্র জানিয়েছে।

বিআইএ’র সেক্রেটারি মো. ওমর ফারুক, এনডিসি স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে,

“ বীমা খাতের জন্য এই সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।। তাই প্রতিটি কোম্পানির চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তার যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হচ্ছে।”

এর আগে রোববার বীমা আইন, ২০১০ এর সংশোধনীর প্রস্তাবিত খসড়া নিয়ে বৈঠকে বসে বিআইএ’র টেকনিক্যাল কমিটি। ওই কমিটি প্রস্তাবিত সংশোধনীর বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির গুরুত্বপূর্ণ একজন সদস্য জানিয়েছেন, আইনে যেসব বিষয়ে সংশোধনীর প্রস্তাব দেয়া হয়েছে, তার অনেক কিছুর সঙ্গেই টেকনিক্যাল কমিটির সদস্যরা দ্বিমত পোষণ করেছেন। বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনার জন্য আরো সময় প্রয়োজন। তাড়াহুড়ো করে চূড়ান্ত মতামত দেওয়া সম্ভব নয়।”

এদিকে সংশোধনীর খসড়া নিয়ে ৬ নভেম্বর স্টেকহোল্ডারদের সঙ্গে আলাদা বৈঠক ডেকেছে আইডিআরএ। তার একদিন আগে অর্থাৎ ৫ নভেম্বর, বীমা কোম্পানিগুলোর সংগঠন বিআইএ এই মতবিনিময় সভা আহ্বান করল।

 

Facebook Comments Box

Posted ০৮:৫৮ অপরাহ্ণ | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com