|

Advertisement
×

বীমা কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের তথ্য চেয়েছে আইডিআরএ

শনিবার, ১৫ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ৩১৩ বার পঠিত

বীমা কোম্পানির  শীর্ষ কর্মকর্তাদের তথ্য চেয়েছে আইডিআরএ

বীমা কোম্পানির চেয়ারম্যান ও পরিচালকসহ শীর্ষ কর্মকর্তাদের তথ্য চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠিতে সকল লাইফ, নন-লাইফ ও করপোরেশনকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১৮ জানুয়ারির মধ্যে নিজ নিজ করপোরেশন বা কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক বা মুখ্য নির্বাহী কর্মকর্তা, ৫ জন পরিচালক ও ৫ জন সিনিয়র পর্যায়ের কর্মকর্তার নাম ও পদবী, কোম্পানির নাম, অফিসের ঠিকানা, মোবাইল নং এবং ই-মেইল ঠিকানা পাঠাতে বলা হয়েছে।
বিজ্ঞাপন

নির্ধারিত ছক অনুযায়ী মাইক্রোসফট ওয়ার্ডে zalam14cs@gmail.com, nupur88102@gmail.com এই ই-মেইল ঠিকানায় এসব তথ্য পাঠাতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়াও এই সংক্রান্ত যেকোন প্রয়োজনে চিঠিতে স্বাক্ষরকারী আইডিআরএ’র পরিচালক (উপ- সচিব) ও আমন্ত্রণ ছাপা ও বিতরণ উপ-কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৪৫ অপরাহ্ণ | শনিবার, ১৫ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com