বিবিএ নিউজ.নেট
সোমবার, ০১ নভেম্বর ২০২১ প্রিন্ট ৫০৮ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকদের ৬০ শতাংশ শেয়ার ধারণ সংক্রান্ত আইন বাস্তবায়নের কৌশল নির্ধারণে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আগামী বৃহস্পতিবার (৪ নভেম্বর) আইডিআরএ ভবনে বৈঠক অনুষ্ঠিত হবে।
এতে বীমা কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ৬০ শতাংশ শেয়ার ধারণ আইন কীভাবে বাস্তবায়ন করা যায়, ৬০ শতাংশ শেয়ার ধারণ আইনটি বাস্তবায়নে আইনগত কোনো বাধা আছে কি-না, বাধা থাকলে সেগুলো কীভাবে নিরসন করা যাবে-এসব বিষয়ে আলোচনা করে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।
বীমা কোম্পানির উদ্যোক্তাদের ৬০ শতাংশ শেয়ার ধারণ করতে ২০১০ সালে জাতীয় সংসদে একটি আইন পাশ হয়। আইনটি পাশের পর প্রায় ১১ বছর সময় দেওয়া হয়েছে। যেনো বীমা কোম্পানিগুলোর উদ্যোক্তারা আইনটি পরিপালন করতে পারেন। তবে আইন পরিপালনে তেমন অগ্রগতি হয়নি বরং আইনটি বাস্তবায়নে নানা ত্রুটি-বিচ্যুতি সামনে আনা হয়েছে। এ কারণে আইডিআরএ আইনটি বাস্তবায়নে নতুন করে উদ্যোগ নিয়েছে।
এর আগে, গত বছরের শেষ দিকে ৬০ শতাংশ শেয়ার ধারণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বীমা কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকদের আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় আইডিআরএ।
Posted ০৬:৩৫ অপরাহ্ণ | সোমবার, ০১ নভেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন