|

Advertisement
×

বীমা খাতে প্রথম ভার্চুয়াল চ্যাটবট নিটল ইন্স্যুরেন্সের ‘ইন্স্যুরোবো’

বুধবার, ০২ মার্চ ২০২২   প্রিন্ট   ৩২২ বার পঠিত

বীমা খাতে প্রথম ভার্চুয়াল চ্যাটবট নিটল ইন্স্যুরেন্সের ‘ইন্স্যুরোবো’

সার্বক্ষণিক বীমা সেবা দিতে বীমা খাতে প্রথম ভার্চুয়াল চ্যাটবট ‘ইন্স্যুরোবো’ চালু করেছে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। জাতীয় বীমা দিবস উপলক্ষে মঙ্গলবার (১ মার্চ) রাজধানীর গুলশানে কোম্পানির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নিটল ইন্স্যুরেন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান একেএম মনিরুল হক সুদূর মক্কা থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে ইন্স্যুরোবো’র উদ্বোধন করেন। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম মাহবুবুল করীম এবং প্লাটফর্মটির সহযোগী এসএসএল’র উপদেষ্টা আহমেদ কামাল খান চৌধুরীসহ নিটল ইন্স্যুরেন্স কোম্পানির ও এসএসএল’র উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

‘ইন্স্যুরোবো’ কোম্পানির ডিজিটালাইজেশনকে আরও শক্তিশালী করবে। গ্রাহক যেনো ২৪/৭ নিটল ইন্স্যুরেন্সের সাথে লাইভ মেসেজ সংযোগ থাকতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে এই চ্যাটবট চালু করা হয়েছে।

‘ইন্স্যুরোবো’ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম যার দ্বারা গ্রাহক খুব সহজেই আর তৎক্ষণাৎ ভাবে তাঁর বীমাবন্ধু আর প্রফেশনাল ইন্স্যুরেন্স প্রভাইডার নিটল ইন্স্যুরেন্স কোম্পনির সাথে বীমা সেবা নিতে যোগাযোগ করতে পারবেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৩৫ অপরাহ্ণ | বুধবার, ০২ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com