|

Advertisement
×

বীমা খাতে মানিলন্ডারিং প্রতিরোধে ‘ক্যামেলকো সম্মেলন-২০২১’ অনুষ্ঠিত

মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১   প্রিন্ট   ৫৮৫ বার পঠিত

বীমা খাতে মানিলন্ডারিং প্রতিরোধে ‘ক্যামেলকো সম্মেলন-২০২১’ অনুষ্ঠিত

বীমা খাতে মানিলন্ডারিং প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের (ক্যামেলকো) নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যামেলকো সম্মেলন-২০২১’।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যৌথভাবে পর্যটন নগরী কক্সবাজারের রয়্যাল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্টে দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন আব্দুল্ল্যাহ হারুন পাশা, অতিরিক্ত সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ; মো. মাসুদ বিশ্বাস, বিএফআইইউ চীফ (চলতি দায়িত্ব); মঈনুল ইসলাম, সদস্য (প্রশাসন) আইডিআরএ; বিএম ইউসুফ আলী, প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) এবং মো. মামুনুর রশীদ, জেলা প্রশাসক (কক্সবাজার)।

সম্মেলনে সভাপতিত্ব করেন আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন, এফসিএ।

এছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আইডিআরএ, ব্যাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ এবং বীমা কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com