|

Advertisement
×

বীমা জরিপকারী প্রতিষ্ঠানের নতুন লাইসেন্স প্রদান আপাতত বন্ধ রাখছে আইডিআরএ

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫   প্রিন্ট   ৫০৫ বার পঠিত

বীমা জরিপকারী প্রতিষ্ঠানের নতুন লাইসেন্স প্রদান আপাতত বন্ধ রাখছে আইডিআরএ

বীমা জরিপকারী প্রতিষ্ঠান বা ব্যক্তির নতুন লাইসেন্স প্রদান আপাতত বন্ধ ঘোষণা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সময় ও পরিস্থিতি বিবেচনা করে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) জারি করে পরবর্তীতে এ সংক্রান্ত আবেদন গ্রহণ করবে কর্তৃপক্ষ।

সোমবার (২৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. সোলায়মান বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।

আইডিআরএ বলছে, লাইসেন্সপ্রাপ্ত বীমা জরিপকারী প্রতিষ্ঠান বা ব্যক্তির সংখ্যা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হওয়ায় জরিপ কাজের শৃঙ্খলা, মান ও সুষম প্রতিযোগিতা নিশ্চিত করতে আপাতত এ সংক্রান্ত নতুন আবেদন গ্রহণ না করার সিদ্ধান্ত হয়েছে।

কর্তৃপক্ষের ১৮১তম সভায় নেয়া এই সিদ্ধান্তের কারণে এই মুহুর্তে কর্তৃপক্ষ বরাবর বীমা জরিপ লাইসেন্সের আবেদন না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে আইডিআরএ’র ওই বিজ্ঞপ্তিতে।

Facebook Comments Box
বিষয় :

Posted ০৭:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com