|

Advertisement
×

বীমা দিবসের নতুন লোগো উন্মোচন

মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২   প্রিন্ট   ৩৫০ বার পঠিত

বীমা দিবসের নতুন লোগো উন্মোচন

আগামী ১ মার্চ  ‘জাতীয় বীমা দিবস ২০২২’ উদযাপন করা হবে।  এ উপলক্ষে নতুন ডিজাইনের লোগো উন্মোচন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । সোমবার (১৪ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছে।

‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’–এই স্লোগানে এবার সারাদেশে উদযাপিত হবে জাতীয় বীমা দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে নানান কর্মসূচি হাতে নিয়েছে কর্তৃপক্ষ। দিবসটির মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। বীমা পেশায় তার যোগদানের দিনটিকে স্মরণে রাখতে ২০২০ সাল থেকে সরকার ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com