|

Advertisement
×

বীমা দিবস উপলক্ষে শনিবার খোলা থাকবে আইডিআরএ

শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২   প্রিন্ট   ৪৭৪ বার পঠিত

বীমা দিবস উপলক্ষে শনিবার খোলা থাকবে আইডিআরএ

‘জাতীয় বীমা দিবস ২০২২’ যথাযথ মর্যাদায় উদযাপন করতে শনিবারও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এর ফলে আগামী ১৯ ও ২৬ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করতে হবে নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে কর্তৃপক্ষ।

অফিস আদেশে বলা হয়েছে, আগামী ১ মার্চ ২০২২ তারিখে তৃতীয়বারের মতো ‘জাতীয় বীমা দিবস’ সমগ্র দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে। দিবসটি উদযাপনের বিভিন্ন পর্যায়ের কাজ চূড়ান্তকরণের লক্ষ্যে আগামী ১৯ ও ২৬ ফেব্রুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অফিস খোলা থাকবে এবং জাতীয় বীমা দিবসের বিভিন্ন কার্যাবলী সম্পাদিত হবে।

উক্ত তারিখসমূহে কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাদের স্ব-স্ব পরিচালকের সাথে আলোচনাক্রমে অফিসে উপস্থিত থেকে তাদের দায়িত্ব যথারীতি পালনের অনুরোধ করা হলো। অফিস আদেশটিতে স্বাক্ষর করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) নাজিয়া শিরিন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। বীমা পেশায় তার যোগদানের দিনটিকে স্মরণে রাখতে ২০২০ সাল থেকে ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে উদযাপন করে আসছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আগামী ১ মার্চ অনুষ্ঠিতব্য এবারের জাতীয় বীমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি প্রধান অতিথি এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতি হিসেবে অংশ নেয়ার কথা রয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৩৭ অপরাহ্ণ | শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com