|

Advertisement
×

বীমা দিবস নিয়ে আইডিআরএ’র সংবাদ সম্মেলন

বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২   প্রিন্ট   ৩৯৮ বার পঠিত

বীমা দিবস নিয়ে আইডিআরএ’র সংবাদ সম্মেলন

আসন্ন ‘জাতীয় বীমা দিবস ২০২২’  উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

আগামী ২৭ ফেব্রুয়ারি বেলা ৩টায় কর্তৃপক্ষের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছে আইডিআরএ।

চিঠিতে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। গত ১৫ জানুয়ারি ২০২০ তারিখে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় জাতির পিতার স্মৃতি বিজড়িত ১ মার্চ কে ‘জাতীয় বীমা দিবস’ হিসেবে অনুমোদন প্রদান করা হয়। বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এ দিবসটি পালন করা হয়।এ উপলক্ষে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দপ্তরে সভাকক্ষ-১ এ আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখ বেলা ৩ টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলন ও দেশব্যাপী আয়োজিত জাতীয় বীমা দিবসের সকল অনুষ্ঠানের প্রেস/সচিত্র টিভি কাভারেজ প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

কর্তৃপক্ষের সদস্য মইনুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে আইডিআরএ জানিয়েছে, আগামী ১ মার্চ ২০২২, ১৬ ফাল্গুন ১৪২৮, মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কোভিড-১৯ এর কারণে যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করে জাতীয় বীমা দিবস উদযাপিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ। এছাড়া দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বীমা দিবস উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ‘বীমায় সুরক্ষিত থাকলে এগিয়ে যাব সবাই মিলে’।

Facebook Comments Box

Posted ০২:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com