Ad
x

বীমা সেক্টরের সকলে আজ আনন্দিত : ইউসুফ আলী

শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০   প্রিন্ট   ৬১৪ বার পঠিত

বীমা সেক্টরের সকলে আজ আনন্দিত : ইউসুফ আলী

বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি ও পপুলার লাইফের এমডি বিএম ইউসুফ আলী বলেন, বীমা সেক্টরের সকলে আজ আনন্দিত, চারদিকে খুশির আমেজ। কেননা বাংলাদেশ স্বাধীনের পর এ বছর প্রথম বীমা দিবস পালিত হচ্ছে। প্রতি বছর এ দিনটি উদযাপিত হবে। আজকে র‌্যালি হচ্ছে, কালকে আলোচনা হবে, বীমা মেলা হবে। বীমা সেক্টরের কর্মসূচির মাধ্যমে সরকারের সম্পৃক্ততায় এই বীমা সেক্টরে উদ্দীপনা ঘটবে।

তিনি আজ শনিবার জাতীয় বীমা দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি শেষে এক বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলে নিজে ও নিজ পরিবারকে বীমার সাথে সম্পৃক্ত করেছেন। তাই সাধারণ জনগণ বীমাকে বিশ্বাস ও গ্রহণ করবে। মন্ত্রণালয় ও আইডিআরএ’র নির্দেশনায় বীমাকে অনেকদূর এগিয়ে নিয়ে গেছে; বীম সেক্টরের ইমেজ অনেক বেড়ে গেছে।

Facebook Comments Box

Posted ০৪:০৪ অপরাহ্ণ | শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com