Ad
x
অর্থমন্ত্রীর কাছে বীমা মালিকদের ১৪ দাবি

বেঁধে দেয়া সময়ে ২৮ বীমা কোম্পানী পুঁজিবাজারে তালিকাভুক্ত না হলে লাইসেন্স বাতিল

রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ৯৬৮ বার পঠিত

বেঁধে দেয়া সময়ে ২৮ বীমা কোম্পানী পুঁজিবাজারে তালিকাভুক্ত না হলে লাইসেন্স বাতিল

বেঁধে দেয়া সময়ের মধ্যে ২৮ বীমা কোম্পানী পুঁজিবাজারে তালিকাভুক্ত না হলে লাইসেন্স বাতিল করার ঘোষনা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এই সময় বীমা খাতের উন্নয়নে অর্থমন্ত্রীর কাছে ১৪টি দাবি উত্থাপন করেছে বীমা কোম্পানিগুলো। বীমা কোম্পানিগুলোর মালিকদের পক্ষ থেকে এসব দাবি তুলে ধরেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

আজ রোববার ৭৮টি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও মূখ্য নির্বাহী কর্মকর্তাদের সাথে অর্থমন্ত্রীর মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরা হয়। রাজধানীর শের-ই-বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এ মতিবিনিময় অনুষ্ঠিত হয়।

দেশে ৭৬টি বেসরকারি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে ৪৭টি কোম্পানি। আর মেটলাইফ বাদে ২৮টি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়। এরমধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠনের পর ২০১৩ সালে ২টি নন-লাইফ বীমা কোম্পানি এবং ১৪টি লাইফ বীমা কোম্পানির অনুমোদন দিয়েছে সরকার।

সভায় মন্ত্রী বলেন, আগামী অক্টোবর থেকে তিন মাসের মধ্যে পুঁজিবাজারে না আসলে ২৮ টি কোম্পানীর লাইসেন্স বাতিল করা হবে। তিন মাস শুরু হবে অক্টোবরের ১ তারিখ থেকে। সরকার লাইসেন্স দেয়ার সময় আইন করে দিয়েছিল ৩ বছরের মধ্যে পুঁজিবাজারে আসার। কোনো কোম্পানি আইন লঙ্ঘন করলে তা মেনে নেয়া যায় না। এ ক্ষেত্রে কঠোর হতে হবে।

এই সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আরো বলেন, আগামী বছরের ১ মার্চ জাতীয় বীমা দিবস হিসেবে পালন করা হবে। প্রতিবছরের ১ মার্চ এ দিবসটি জাতীয়ভাবে উদযাপন করা হবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীমা খাতে চাকরি করতেন এটি বীমাখাত সংশ্লিষ্টদের জন্য গর্বের। জাতির জনক গোটা বাঙালীর কাছে একটি আদর্শ। তিনি নিজেই একটা মূলনীতি। আমাদের উচিত তাকে শ্রদ্ধাভরে স্মরণ করা।

মতবিনিময় সভায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু বীমা পেশায় চাকরি করতেন এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। তৎকালীন গোয়েন্দাদের নথিপত্র খুঁজে দেখা যায়, ১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। বঙ্গবন্ধুর যোগদানের তারিখটিকেই আমরা বীমা দিবস হিসেবে পালন করবো।

এখই সময়ে বীমা খাতের উন্নয়নে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে ১৪টি দাবি উত্থাপন করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

বীমা মালিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে-
করপোরেট কর হার ৩৫ শতাংশ ধার্য করা,

ভবনের বীমা বাধ্যতামূলক করা,

থার্ড পার্টি বীমা বাতিল করা,

সাধারণ বীমা করপোরেশনকে পুনর্বীমা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা,

বেসরকারি খাতে পুনর্বীমার লাইসেন্স প্রদান,

পুনর্বীমা কমিশনের বিপরীতে ১৫ শতাংশ উৎসে মূল্য সংযোজন কর মওকুফ,

পুনর্বীমা প্রিমিয়ামের উপর উৎসে কর রহিতকরণ,

নন-লাইফ বীমা কর্তৃক গৃহিত স্বাস্থ্য বীমার উপর ১৫ শতাংশ ভ্যাট মওকুফ,

জীবন বীমা পলিসি হোল্ডারদের পলিসি বোনাসের উপর ৫ শতাংশ গেইন ট্যাক্স মওকুফ,

কৃষি বীমার প্রিমিয়ামের উপর মূল্য সংযোজন কর ও করপোরেট কর রহিতকরণ,

বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অধীনে পরিচালনা করা,

অনলাইন বীমা পলিসি চালুর ক্ষেত্রে ইলেক্ট্রনিক স্বাক্ষর চালু,

অনলাইন ভিত্তিক বীমার প্রিমিয়ামের উপর মূল্য সংযোজন কর রহিতকরণ এবং

নতুন সামাজিক পণ্যে ট্যাক্স এবং ভ্যাট ছাড়।

 

Facebook Comments Box

Posted ০৬:২৭ অপরাহ্ণ | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com