|

Advertisement
×

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যাত্রা শুরু

বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১   প্রিন্ট   ৫৭১ বার পঠিত

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যাত্রা শুরু

দেশের ৬০তম তফসিলি ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

গত ১০ মার্চ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ভার্চুয়াল মাধ্যমে ব্যাংকটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সংসদ সদস্য মোরশেদ আলম, এফবিসিসিআইএ সভাপতি শেখ ফজলে ফাহিম, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।

আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উদ্যোক্তা এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদসহ আমন্ত্রিত অতিথিরা।

Facebook Comments Box

Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com