|

Advertisement
×

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১   প্রিন্ট   ৪৫৫ বার পঠিত

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র, কুটির ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণের উদ্দেশ্যে চুক্তি সই করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন।

সম্প্রতি রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের এমডি ও সিইও তারিক মোর্শেদ এবং এসএমই ফাউন্ডেশনের এমডি ড. মো. মফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপদেষ্টা সহিদ হোসেন, ডিএমডি কেএম আওলাদ হোসেন, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং ডিভিশনের হেড নাভেরা আলম, এসএমই ফাউন্ডেশনের জিএম মো. নাজিম হাসান সাত্তার ও মো. সিরাজুল হায়দার উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৩:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com