Ad
x

বেসিক ব্যাংকের নতুন এমডি রফিকুল আলম

বুধবার, ২৬ জুন ২০১৯   প্রিন্ট   ৭৬৮ বার পঠিত

বেসিক ব্যাংকের নতুন এমডি রফিকুল আলম

বেসিক ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন রফিকুল আলম। তিনি ব্যাংকটির বর্তমান ভারপ্রাপ্ত এমডি আহমেদ হোসাইনের স্থলাভিষিক্ত হবেন।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বেসিক ব্যাংকের এমডি নিয়োগ সংক্রান্ত গঠিত সার্চ কমিটির সুপারিশকৃত তিনজনের মধ্যে থেকে মো. রফিকুল আলমকে নিয়োগ প্রদান করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

আরও বলা হয়, তিনি এমডি পদে যোগদানের তারিখ হতে ৩ বছর অথবা তার বয়স ৬২ বছর পর্যন্ত (যেটি আগে হবে) বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনোনীত করা হলো।

Facebook Comments Box

Posted ১১:৫৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ জুন ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com