বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ প্রিন্ট ৪৪১ বার পঠিত
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সদস্য ও মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বোরহান উদ্দিন মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম।
ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী শোকবার্তায় বলেন, বোরহান উদ্দিন মজুমদার কর্মজীবনে বীমাশিল্পের উন্নয়নে সচেষ্ট ছিলেন, যা অনুসরণীয়। বাংলাদেশের বীমাশিল্পের অগ্রগতিতে তিনি অনন্য ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে বীমাশিল্প ক্ষতির সম্মুখীন হয়েছে।
শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Posted ০৩:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন