বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

সোমবার, ২৩ জুন ২০২৫   প্রিন্ট   ২৫৭ বার পঠিত

ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি অর্ধবার্ষিক (২৮ জুন থেকে ২৭ ডিসেম্বর, ২০২৫) সময়ের জন্য মুনাফা বা কুপুন রেট ঘোষণা করা হয়েছে। ওই সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীদেরকে ১০ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।

সোমবার (২৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (২২ জুন) ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি কমিটির অনুষ্ঠিত বৈঠকে কুপনের হার অনুমোদন করা হয়।

তথ্য মতে, ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি ২০২৫ সালের ২৮ জুন থেকে ওই বছরের ২৭ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করেছে। অর্থাৎ উল্লিখিত হারে রিটার্ন পাবেন ব্যংক এশিয়া ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ডের ইউনিটধারীরা। বন্ডটির কুপন পেমেন্টের তারিখ চলতি বছরের ২৮ ডিসেম্বর।

ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের মুনাফা প্রাপ্তির যোগ্যতা নির্ধারণের লক্ষ্যে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়নি। রেকর্ড তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ওই তারিখে যেসব বিনিয়োগকারীর কাছে বন্ড থাকবে তারা ঘোষিত সুদ পাবেন।

কুপন রেট ঘোষণাকে কেন্দ্র করে সোমবার পারপেচ্যুয়াল বন্ডটির লেনদেনে কোনো দরসীমা থাকছে না।

Facebook Comments Box

Posted ০১:৫১ অপরাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com