মঙ্গলবার, ০১ মার্চ ২০২২ প্রিন্ট ৩০১ বার পঠিত
অনলাইনে প্রিমিয়াম সংগ্রহের লক্ষ্যে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া।
সম্প্রতি আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের প্রেসিডেন্ট ও এমডি মো. আরফান আলী এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও নিমাই কুমার সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এর ফলে ব্যাংক এশিয়ার নেটওয়ার্কের মাধ্যমে পদ্ধতিগত, উন্নত ও কার্যকর উপায়ে ইন্স্যুরেন্স প্রিমিয়াম কালেকশন করা সম্ভব হবে।
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের তিন লাখ গ্রাহক ব্যাংক এশিয়ার বিভিন্ন চ্যানেল (শাখা, এজেন্ট আউটলেট, মাইক্রো-মার্চেন্ট, ডিজিটাল পোস্ট অফিস, ইন্টারনেট ব্যাংকিং এবং স্মার্ট অ্যাপের মাধ্যমে প্রিমিয়াম জমা দিতে পারবেন।
Posted ০২:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ মার্চ ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন