সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়লো

রবিবার, ২৫ আগস্ট ২০২৪   প্রিন্ট   ৩১৮ বার পঠিত

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়লো

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা ১ লাখ টাকা বেড়েছে। আগামী সপ্তাহে একজন গ্রাহক তার একটি একাউন্ট থেকে সর্বোচ্চ ৪ লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলন করতে পারবেন। চলতি সপ্তাহে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা ছিল ৩ লাখ টাকা।

নিরাপত্তার স্বার্থে আগামী সপ্তাহের জন্যেও নগদ টাকা উত্তোলনের সীমা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেউ এই সীমার বেশি উত্তোলন করতে পারবেন না। একই সঙ্গে কোনো লেনদেন সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিক কেন্দ্রীয় ব্যাংকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার রাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, নিরাপত্তার স্বার্থে গত সপ্তাহে নগদ টাকা উত্তোলনে সীমা ছিল সর্বোচ্চ ২ লাখ টাকা। চলতি সপ্তাহে তা বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে। তবে একজন গ্রাহক যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থি রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় নগদ টাকা উত্তোলনের সীমা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ০১:১২ অপরাহ্ণ | রবিবার, ২৫ আগস্ট ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com