Ad
x

ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসানকে টিসিবির নতুন চেয়ারম্যান নিয়োগ

শুক্রবার, ১৫ মে ২০২০   প্রিন্ট   ৮৪৩ বার পঠিত

ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসানকে টিসিবির নতুন চেয়ারম্যান নিয়োগ

বাণিজ্য সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর চেয়ারম্যান নিয়োগ পেয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান। তিনি আরেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান জাহাংগীরের স্থলাভিষিক্ত হলেন।

গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানকে টিসিবির চেয়ারম্যান নিয়োগ দিতে তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে টিসিবির বর্তমান চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান জাহাংগীরকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রধানের দায়িত্ব পালন করেন চেয়ারম্যান।

Facebook Comments Box

Posted ০৫:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com