|

Advertisement
×

ব্লক মার্কেটে ৪৪ কোটি টাকা লেনদেন

সোমবার, ২৯ নভেম্বর ২০২১   প্রিন্ট   ৫৫২ বার পঠিত

ব্লক মার্কেটে ৪৪ কোটি টাকা লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪৪ কোটি ৩৮ লাখ ৮১ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন তিন কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এসব কোম্পানির মোট ২৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষে রয়েছে বিডি ফাইন্যান্সের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৭২ লক্ষ ১৪ হাজার টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৫৬ লক্ষ টাকার।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আইডিএলসি ফাইন্যান্সের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৯০ লক্ষ টাকা।

এছাড়া, ডাচ-বাংলা ব্যাংকের ৪ কোটি ৭১ লক্ষ ১২ হাজার টাকার, ব্রাক ব্যাংকের ৩ কোটি ৫৫ লক্ষ ৯৪ হাজার টাকার, রেনাটার ৩ কোটি ২৯ লক্ষ ২১ হাজার টাকার, সাইফ পাওয়ারের ১ কোটি ৬৬ লক্ষ ৮০ হাজার টাকার, এশিয়া ইন্সুরেন্সের ১ কোটি ৪৬ লক্ষ ২০ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৮৫ লক্ষ টাকার, সায়হাম টেক্সটাইলের ৫৮ লক্ষ ৫০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৩২ লক্ষ ৮০ হাজার টাকার, সিলভা ফার্মার ২০ লক্ষ ৯০ হাজার টাকার, লাভেলো আইশক্রিমেরর ১৫ লক্ষ ২০ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ১০ লক্ষ ৭০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৬ লক্ষ ৮২ হাজার টাকার, নিউ লাইন ক্লোথিংসের ৫ লক্ষ ৭৫ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৫ লক্ষ ৫১ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৫ লক্ষ ১২ হাজার টাকার, পিপলস ইন্সুরেন্সের ৫ লক্ষ ১০ হাজার টাকার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:২৭ অপরাহ্ণ | সোমবার, ২৯ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com