মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ভিআইপিবি ব্যালান্সড ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

বুধবার, ২৯ এপ্রিল ২০২০   প্রিন্ট   ৫২৯ বার পঠিত

ভিআইপিবি ব্যালান্সড ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

নতুন একটি বে-মেয়াদী (Open-end) মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) । আজ বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত বিএসইসির কমিশন বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, ভিআইপিবি ব্যালান্সড ফান্ডের (VIPB Balanced Fund) এর প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ১ কোটি টাকা। আর বাকী ৯ কোটি টাকা উত্তোলন করা হবে বিনিয়োগকারীদের কাছ থেকে। ফান্ডের ইউনিট বিক্রি করার মাধ্যমে এই টাকা সংগ্রহ করা হবে।
ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। মোট ইউনিট সংখ্যা ১ কোটি।
এই ফান্ডের উদ্যোক্তা (Sponsor) ও ব্যবস্থাপক (Fund Manager) হিসেবে আছে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।
ভিআইপিবি ব্যালান্সড ফান্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। আর ফান্ডের কাস্টোডিয়ান হিসেবে থাকবে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

Facebook Comments Box

Posted ০৯:০২ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com