|

Advertisement
×

ময়মনসিংহে পপুলার লাইফের বীমাদাবির চেক হস্তান্তর

বুধবার, ২৭ নভেম্বর ২০২৪   প্রিন্ট   ২৫২ বার পঠিত

ময়মনসিংহে পপুলার লাইফের বীমাদাবির চেক হস্তান্তর

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ময়মনসিংহ অঞ্চলের বীমা গ্রাহকের বীমাদাবির ৩ কোটি ৬৫ লাখ টাকার চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বুধবার (২৭ নভেম্বর ) অনুষ্ঠিত হয়।

কোম্পানির আল আমিন বীমা প্রকল্পের মহা ব্যবস্থাপক ও জেলা সমন্বয়কারী শাকিল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান সিকদার, আল বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক সোলায়মান হোসেন সোহাগ।

Facebook Comments Box

Posted ০৭:২২ অপরাহ্ণ | বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com