|

Advertisement
×

মরণোত্তর বীমা দাবি পরিশোধ করল জীবন বীমা করপোরেশন

শনিবার, ০৫ জুন ২০২১   প্রিন্ট   ৪০২ বার পঠিত

মরণোত্তর বীমা দাবি পরিশোধ করল জীবন বীমা করপোরেশন

বাংলাদেশ পুলিশের এআইজি মরহুম সাঈদ তারিকুল হাসানের মরণোত্তর বীমা দাবি বাবদ ২৬ লাখ ৬৩ হাজার ৫৫০ টাকা গ্রাহকের নমিনি ও স্ত্রী আজুবা সুলতানার কাছে চেকের মাধ্যমে হস্তান্তর করেছে জীবন বীমা করপোরেশন।

সম্প্রতি জীবন বীমা করপোরেশনের এমডি ও অতিরিক্ত সচিব মো. জহুরুল হক এবং আইজিপি ড. বেনজীর আহমেদের উপস্থিতিতে মরণোত্তর দাবির এ চেক হস্তান্তর করা হয়। মরহুম সাঈদ তারিকুল হাসান গত বছরের ৩ ডিসেম্বর বান্দরবান জেলায় সরকারি দায়িত্ব পালনকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা আঞ্চলিক কার্যালয়ের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) একেএমএ আওয়াল, ব্যবস্থাপক (দাবি ও আইসিটি) মো. নুরূল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:২৪ অপরাহ্ণ | শনিবার, ০৫ জুন ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com