|

Advertisement
×

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

বুধবার, ০৫ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪৯০ বার পঠিত

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড। মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১৮ পয়সা।
এদিকে ৬ মাসে (জানুয়ারি-জুন,২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪০ পয়সা। আগের বছর একই সময় ছিল ৮০ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৫২ পয়সা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৮ টাকা ২৭ পয়সা।

Facebook Comments Box

Posted ১২:০৬ অপরাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com