|

Advertisement
×

মার্কেন্টাইল ইসলামী লাইফের সিইও বোরহান উদ্দিন মজুমদারের ইন্তেকাল

সোমবার, ২০ জুলাই ২০২০   প্রিন্ট   ৬৩৫ বার পঠিত

মার্কেন্টাইল ইসলামী লাইফের সিইও বোরহান উদ্দিন মজুমদারের ইন্তেকাল

মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) বোরহান উদ্দিন মজুমদার ইন্তেকাল সোমবার বিকেল ৪টায় রাজধানীর বনশ্রীতে নিজ বাসায় করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। সোমবার বাদ এশা রাজধানীর আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় বোরহান উদ্দিন মজুমদার দীর্ঘ দিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। কোম্পানিটির মানবসম্পদ বিভাগের প্রধান (এডমিন) মো. সালাহ উদ্দিন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে মার্কেন্টাইল ইসলামী লাইফ পরিবার গভীরভাবে শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি তারা গভীর সমবেদনা জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
বোরহান উদ্দিন মজুমদার ২০১৪ সালের ২২ নভেম্বর মার্কেন্টাইল ইসলামী লাইফে মূখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ট্রাস্ট ইসলামী লাইফের প্রতিষ্ঠাতা মূখ্য নির্বাহী হিসেবেও তিনি ১০ মাস দায়িত্ব পালন করেছেন। এর আগে ৩ বছর হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ডিএমডি হিসেবে তিনি চাকরি করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে অধ্যায়ন করা বোরহান উদ্দিন মজুমদার ন্যাশনাল লাইফে চাকরি করেছেন দীর্ঘ ২৫ বছর। সর্বশেষ ইভিপি পদ মর্যাদায় কোম্পানিটির পলিসি সার্ভিস বিভাগের প্রধান ছিলেন। লাইফ বীমায় দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিত্ব বোরহান উদ্দিন মজুমদারের গ্রামের বাড়ী ফেনী জেলার পরশুরামে।

Facebook Comments Box

Posted ১১:৫৯ অপরাহ্ণ | সোমবার, ২০ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com