|

Advertisement
×

মিরাকল ইন্ডাস্ট্রিজের ১ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৫৩৮ বার পঠিত

মিরাকল ইন্ডাস্ট্রিজের ১ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সর্বশেষ হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ সোমবার (০৭ ডিসেম্বর) কোম্পানির বোর্ড সভায় ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।আলোচ্য বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৬২ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩১ টাকা ৯৩ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ ডিসেম্বর।

Facebook Comments Box

Posted ০৬:০৪ অপরাহ্ণ | সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com