Ad
x

মিলন-ফারিয়া : অভিনয়ের জনপ্রিয় দুই মুখ

বুধবার, ০৫ আগস্ট ২০২০   প্রিন্ট   ৫২৭ বার পঠিত

মিলন-ফারিয়া : অভিনয়ের জনপ্রিয় দুই মুখ

আনিসুর রহমান মিলন ও শবনম ফারিয়া। অভিনয়ের জনপ্রিয় দুই মুখ। বহুবার তারা একসঙ্গে কাজ করেছেন ক্যামেরার সামনে। এবার মিলনের পরিচালনায় দেখা যাবে ফারিয়াকে। ঈদের বিশেষ এ নাটকের নাম ‘গালিবের গপ্পো’।

আজ ৫ আগস্ট রাত ৮টা ১০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে। তবে এ নাটকে অভিনয়েও জুটি বেঁধে হাজির হবেন মিলন-ফারিয়া।

মাসুম শাহরিয়ার রচনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন মুনিরা মিঠু, লিটু করিম, মিথিলা সহ আরো অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে, গালিব গল্প করতে ভালােবাসে। গ্রামের লােকজন গালিবের গল্প শুনতেও ভালােবাসে। কিন্তু তার বেশির ভাগ গল্পই বানােয়াট। মিথ্যা বনােয়াট গল্পের ফাঁকে ফাঁকে মির্জা গালিবের কিছু মুখস্থ শেরও থাকে। গালিবের বাবার ছিলাে কবিতার নেশা। তিনি শখ করে ছেলের নাম রাখেন গালিব ছেলে কবি হবে ভেবে।

কিন্তু ছেলে গল্পকার হয়ে গেছে। গালিব বিশ্বাসযােগ্যভাবে মিথ্যা বলতে পারে। মিথ্যা গল্প দিয়ে গ্রামে নানা রকম রিউমার ছড়িয়ে দেয়। যেমন একবার ছড়িয়ে দিলাে কি করে যেনাে গ্রামে একটা বাঘ ঢুকে পড়েছে। সেই বাঘের ভয়ে গ্রামের লােকে তটস্থ।

একবার শীতের শুরুতে রটিয়ে দিলাে এবার বরফ পড়বে। এক সকালে সবাইকে জানলাে তাদের গ্রামে প্রধানমন্ত্রী আসবে। নানা রকম অদ্ভুত গল্প বলতে থাকে গালিব। এভাবেই নাটকের গল্পটি এগিয়ে যাবে।

এ নাটক নিয়ে আনিসুর রহমান মিলন বলেন, ‘অনেক যত্ন নিয়ে নাটকটি বানিয়েছি। টিমের সবাই মনযোগ দিয়ে কাজ করেছেন। শবনম ফারিয়া খুব ভালো অভিনেত্রী। এ নাটকেও সেই প্রমাণ পাবেন দর্শক। আশা করছি ‘গালিবের গপ্পো’ ভালো লাগবে সবার।’

Facebook Comments Box

Posted ০৩:৩৮ অপরাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com