|

Advertisement
×

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে দুই কোম্পানির শেয়ার দর

বুধবার, ০৫ মে ২০২১   প্রিন্ট   ৬০০ বার পঠিত

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে দুই কোম্পানির শেয়ার দর

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের দুই কোম্পানির শেয়ার দর মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্ত নোটিশের জবাবে এমনটিই জানিয়েছে কোম্পানি দুইটি। কোম্পানিগুলো হলো- মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, উল্লেখিত ২ কোম্পানি শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই নোটিশ পাঠায়। এর প্রেক্ষিতে কোম্পানি দুইটির পক্ষ থেকে জানিয়েছে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে।

এদিকে, গত ২৬ এপ্রিল মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ারের দর ছিল ৩৯.১০ টাকায়। আর ০৪ মে কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪৭.৮০ টাকায়। অর্থাৎ এই ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৮.৭০ টাকা বা ২২ শতাংশ বেড়েছে।

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ১৮ এপ্রিল ছিল ৬৬.৭০ টাকায়। আর ০৪ মে কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৮৬.৭০ টাকায়। অর্থাৎ এই ১২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২০ টাকা বা ৩০ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box

Posted ১২:২৩ অপরাহ্ণ | বুধবার, ০৫ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com