|

Advertisement
×
দ্বিতীয় প্রান্তিকে লাইফ ইন্স্যুরেন্স খাত

মোট সম্পদ দাঁড়িয়েছে ৪৯ হাজার ৪৫ কোটি টাকা

সোমবার, ০৩ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ৭৬৫ বার পঠিত

মোট সম্পদ দাঁড়িয়েছে ৪৯ হাজার ৪৫ কোটি টাকা

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশের জীবন বীমা খাতের কোম্পানিগুলোর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯ হাজার ৪৫ কোটি টাকা।
খাতের ৩৬ টি কোম্পানির মধ্যে ৩৫ টি কোম্পানির পাঠানো অনিরীক্ষিত প্রতিবেদনের ভিত্তিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এই তথ্য জানিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত-অনিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী জীবন বীমা খাতের ৩৬ কোম্পানির সম্পদের পরিমাণ ছিল ৪৮ হাজার ৮৪৭ কোটি ৮৮ লক্ষ টাকা।
২০২৩ সালে জীবন বীমা খাতের কোম্পানিগুলোর মোট সম্পদ ছিল ৪৭০৫৫ হাজার কোটি ২৯ লক্ষ টাকা (অনিরীক্ষিত)। ২০২২ সালে এ খাতের সম্পদের পরিমাণ ছিল ৪৫৫৯২ কোটি ৮৬ লক্ষ টাকা।

আইডিআরএ’র তথ্যানুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের সম্পদ দাঁড়িয়েছে ৫৯ কোটি ৩৪ লক্ষ টাকা, আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের সম্পদ ৩৪০ কোটি ৭৬ লক্ষ টাকা, আস্থা লাইফ ইন্স্যুরেন্সের ৭৬ কোটি ৩০ লক্ষ টাকা, বায়রা লাইফ ইন্স্যুরেন্সের ১১৪ কোটি ৩৫ লক্ষ, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৭১ কোটি ৯৭ লক্ষ, বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের ৫৩ কোটি ৭০ লক্ষ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ১২৪ কোটি ৩৮ লক্ষ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৪৭৩৩ কোটি ৮৫ লক্ষ, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স ১৫ কোটি ২৬ লক্ষ, ফারইস্ট ইসলামি লাইফ ৩০৫৮ কোটি ৮৩ লক্ষ, গোল্ডেন লাইফ ৫৩ কোটি ৩২ লক্ষ, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ৯২৬ কোটি ২৫ লক্ষ, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স ২১৪ কোটি ৬৮ লক্ষ, যমুনা লাইফ ইন্স্যুরেন্স ৩১ কোটি ১৪ লক্ষ, জীবন বীমা কর্পোরেশন ৩১৬৭ কোটি ৮৫ লক্ষ, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ বাংলাদেশ লিমিটেড ১০৪ কোটি ৫৬ লক্ষ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ১৭০৯ কোটি ৩ লক্ষ, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১২০ কোটি ৮৩ লক্ষ, মেটলাইফ বাংলাদেশ ১৯,৭৬৮ কোটি ২৫ লক্ষ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৬৯১১ কোটি ৮৮ লক্ষ, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ৪১ কোটি ৯৪ লক্ষ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২৪২ কোটি ৪৫ লক্ষ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ২১৩৩ কোটি ৭৪ লক্ষ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৭৯২ কোটি ৬৭ লক্ষ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৮০৯ কোটি ৯৭ লক্ষ, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২৬৬ কোটি ৪১ লক্ষ, প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১৭ কোটি ২১ লক্ষ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৬০৮ কোটি ৫৮ লক্ষ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ৯৬৮ কোটি ৩ লক্ষ, শান্তা লাইফ ইন্স্যুরেন্স ২২ কোটি ৬৩ লক্ষ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ১১৭৪ কোটি ৯৪ লক্ষ, সানলাইফ ইন্স্যুরেন্স ১৫১ কোটি ২৬ লক্ষ, স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স ১৮ কোটি ৩৯ লক্ষ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৮৪ কোটি ৮০ লক্ষ, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৫৫ কোটি ৪৬ লক্ষ টাকা।

Facebook Comments Box

Posted ০৯:০৬ অপরাহ্ণ | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com