বিবিএ নিউজ.নেট
শনিবার, ২৮ আগস্ট ২০২১ প্রিন্ট ৪৩৬ বার পঠিত
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছে মো. মোতাহার হোসেন। কোম্পানির ২৩৫তম বোর্ড সভায় তিনি পুননির্বাচিত হন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পপুলার লাইফ।
মোতাহার হোসেন ১৯৬১ সালে ১ নভেম্বর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার সাহাপুর গ্রামে এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ইতোপূর্বে তিনি কোম্পানির ভাইস চেয়ারম্যান এবং পরবর্তী পর্যায়ে এক্টিং চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।
এ ছাড়াও তিনি ডাইটেক্স ইন্টারন্যাশনাল এর প্রোপাইটর, আম্বিয়া ইউনুস ফাউন্ডেশন এর ফাউন্ডার এবং উইন ইলেকট্রো ট্রেড লি. এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি দেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
Posted ০৬:১০ অপরাহ্ণ | শনিবার, ২৮ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com