Ad
x

যথাসময়ে বীমা দাবি পরিশোধে পদক্ষেপ নেয়ার আহ্বান আইডিআরএ চেয়ারম্যানের

বুধবার, ২২ মার্চ ২০২৩   প্রিন্ট   ৩৭৩ বার পঠিত

যথাসময়ে বীমা দাবি পরিশোধে পদক্ষেপ নেয়ার আহ্বান আইডিআরএ চেয়ারম্যানের

বীমায় আস্থার সংকট দূর করতে যথাসময়ে দাবি পরিশোধে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি ফের আহ্বান জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।

বুধবার (২২ মার্চ) ‘ইমপ্লেমেনটেশন স্ট্রাটেজি রিগার্ডিং রিকমেন্ডেশন অব ডেলিভারেবলস আন্ডার সেক্টর ওয়াইড প্রোটেকশন গ্যাপ অ্যানালাইসিস’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কর্তৃপক্ষের ইন্স্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বিভিন্ন লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কর্মশালায় গ্রাহক সেবা, বীমা পণ্য, সার্ভিস, পলিসি বোনাস ইত্যাদি গ্রাহকবান্ধব তথ্য প্রচারে বীমা কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান আইডিআরএ চেয়ারম্যান।

বিআইএসডি প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো. কামরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ।

 

 

 

Facebook Comments Box

Posted ০৭:৫১ অপরাহ্ণ | বুধবার, ২২ মার্চ ২০২৩

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com